সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সুনামগঞ্জের দিরাইয়ে প্রান্তিক কিশোরীদের অংশগ্রহণে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারাইনপুর গ্রামে সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন,কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। আজকের সেলাই প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে লেখাপড়ার পাশাপাশি পোশাক তৈরিতে ভূমিকা রাখতে পারবে, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে উপজেলা প্রশাসন সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন ইউএনও। প্রশান্তিক কিশোরী মেয়েদের এমন আগ্রহ দেখে তিনি ভুয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, প্রশিক্ষক ছাবিকুন নাহার,সাংবাদিক আয়ূমান আহমেদ, হাজেরা বেগম প্রমূখ।২৫ জন প্রশিক্ষনার্থী কে ফ্রী প্রশিক্ষণ দেওয়া হবে।