ধর্মপাশায় ডেবিল হান্টে উপজেলা আঃলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

ধর্মপাশায় ডেবিল হান্টে উপজেলা আঃলীগ নেতা গ্রেপ্তার

 প্রতিনিধি/ধর্মপাশা::

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা আওয়ামীলীগের যুব- ক্রিড়া বিষয়ক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন রুবেল গত রাতে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

 

মোবারক হোসেন রুবেল পাইকুরাটি ইউনিয়ন সুনই গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মোবারক হোসেন রুবেল পল্লী চিকিৎসক ও গাছতলা বাজারে ফারমিসী ব্যবস্যার করতেন। এলাকায় ভালো এবং ভদ্র ছেলে হিসেবে অনেক সুনাম।

 

পরিবারের দাবি কোন মামলা ছাড়াই আওয়ামী লীগ করার কারনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, মোবারক হোসেন রুবেল উপজেলা আওয়ামী লীগের যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক।

 

স্পেশাল পাওয়ারে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে আগের নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031