দোয়ারাবাজারে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

দোয়ারাবাজারে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ

 প্রতিনিধি / সুনামগঞ্জ:: 

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। সুরমা ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে থেকে একযোগে চাল বিতরণ করা হয়।

 

বুধবার(১৯ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় সুরমা ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ।

 

এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত আলী, উপস্থিত ছিলেন ইউপি সচিব সামছুল আলম,ইউপি সদস্য আহসান উদ্দিন, হাছন আলী, মনির উদ্দিন, আব্দুল হামিদ, জামাল উদ্দিন, মাসুদ মিয়া,শাহজান মিয়া, , মাহিলা সদস্য জাহানারা বেগম,শেফালী বেগম, প্রমুখ।

 

ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ জানান, মাথাপিছু ১০ কেজি হারে ৮০০টি দরিদ্র পরিবারের মধ্যে একযোগে চাল বিতরণ করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031