২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৫

২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

লন্ডন বাংলা ডেস্ক::

ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়ে‌ছে। ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদিকে, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের (গেজেটেড ও নন-গেজেটেড) পাশাপাশি সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদেরও ২৩ মার্চের মধ্যে বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও একই দিনে তাদের ভাতা পাবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ঈদুল ফিতর আগামী ৩১ মার্চ পালিত হতে পারে। ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে লেনদেনের সুবিধার্থে কয়েকদিন নির্ধারিত কিছু অঞ্চলে ব্যাংকের শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930