দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০০০ ব্যাচের ইফতার মাহফিল

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০০০ ব্যাচের ইফতার মাহফিল

এম এ কাদির/বালাগঞ্জ::

বালাগঞ্জের ঐতিহ্যবার্হী শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের এসএসসি শিক্ষার্থী স্কুল ব্যাচ-২০০০ এর সহপাঠী ও বন্ধু দেশে ও প্রবাসে অবস্থানরতদের আয়োজনে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের রূহের মাগফেরাত এবং সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২১ মার্চ) মোরার বাজারস্থ আছিয়া কমিউনিটি সেন্টারে স্বদেশে অবস্থানরত ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিদ আলী,দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান,প্রভাষক মোঃ গৌছ উদ্দিন মোঃ সালেহ আহমদ, রিপন চন্দ্র বর্মন,শিক্ষক মোঃ ইব্রাহীম মিয়া।

 

বক্তব্যে অতিথিরা ২০০০ ব্যাচের শিক্ষার্থী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, শিক্ষার্থীদের এক অপরের প্রতি মিলবন্ধন যেন অটুট থাকে এবং ভবিষ্যৎতে সমাজের অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

 

ইফতার মাহফিলে ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিনপর এক অপরের সাথে মিলিত হয়ে আনন্দে বিমোহিত হয়ে পড়েন এবং প্রতিবছর পবিত্র রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের ধারাবাহিকতা বজায় ও ভবিষ্যতে তাদের বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে সমাজের অসহায় ও দুস্থ পরিবারে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগতারা বলেন, বন্ধু সবাইকে একসাথে করা আমাদের প্রধান লক্ষ ছিল।আমরা আমাদের মতো চেষ্টা করেছি।২০০০ ব্যাচের দেশে বিদেশে অবস্থানরত সকল বন্ধু আমাদের এই আয়োজনে সাহায্য করেছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি এই ইফতার মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031