আওয়ামী লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

আওয়ামী লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে

লন্ডন বাংলা ডেস্ক ::

বর্তমান সরকারকে আওয়ামী লীগের বিচারকার্য সম্পন্ন করে, এদের নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এ কথা বলেন।

ইশরাক লেখেন, ‘২০২৪ এর ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের কবর রচনা করেছে। আওয়ামী লীগের বিচারকার্য সম্পন্ন করে, এদের নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে বর্তমান সরকারকে। আওয়ামী লীগের বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণ করতেই হবে। শহীদদের রক্তের সাথে বেঈমানি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। তাই অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’

 

 

এদিকে আজ শনিবার সকালে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই। এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। ফ্যাসিবাদের বৈশিষ্ট এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ এক দল, সিস্টেম্যাটিক নিপীড়ন সহ সব কিছুই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত হবে।

 

এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি (হু মো এরশাদ/ জি এম কাদের)। আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টি নামের লেজটির শাস্তি হওয়া উচিৎ। সেটা বুঝতে পেরেই কি জনাব জি এম কাদের এখন আওয়ামী লীগ দল বাঁচাতে নেমেছেন? এটি অব‍্যাহত রাখলে আপনাকেও প্রভুর বাড়িতে পাঠিয়ে দিবে জনগণ।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031