বিছানায় পড়েছিল স্ত্রী-সন্তানের মরদেহ, গলায় ফাঁস দিয়ে ঝুলছিল যুবক

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

বিছানায় পড়েছিল স্ত্রী-সন্তানের মরদেহ, গলায় ফাঁস দিয়ে ঝুলছিল যুবক

লন্ডন  বাংলা ডেস্ক ::

গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ ধারণা করছে, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ রবিবার সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

নিহতরা হলেন- মো. নাজমুল ইসলাম (২৯), স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। নিহত নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। তার কোনো পেশা ছিল না এবং তিনি নেশা করতেন বলে জানিয়েছে পুলিশ।

 

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, শ্বশুরের দেওয়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল ইসলাম। গতকাল রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। আজ সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের পেছন দিকের জানালা টেনে ফাঁকা করে দেখেন নাজমুলের মরদেহ ঝুলে আছে।পরে ঘরের দরাজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে।

 

 

খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানা পরিদর্শক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031