দোয়ারাবাজারে উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

দোয়ারাবাজারে উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার( ২৬ মার্চ) উপজেলা রেজিস্ট্রারী মাঠে দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল উদ্যোগে এ ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।

 

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাব উদ্দিন (শিহাব) এর সভাপতিত্বে ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা কৃষক দল আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমদ।

 

এসম উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুট্টু, মান্নারগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ,সদর ইউপি সদস্য কাসম আলী,সদর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলজার হোসেন,উপজেলা কৃষক দল যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলার যুবদল যুগ্ম আহবায়ক আমির উদ্দিন,সদস্য সেলিম আহমদ রানা, সাবেক ছাত্রদল নেতা জিয়াউল হক লিটন, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক আজিজুল হক সুমন, বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিব্বির আহমদ, নরসিংপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি কয়ছর আহমেদ পারভেজ, মান্নারগাওঁ ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুবায়ের আহমদ পায়েসসহ উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031