শিশুদের মানস গঠনে মক্তব শিক্ষার গুরুত্ব অপরিসীম

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

শিশুদের মানস গঠনে মক্তব শিক্ষার গুরুত্ব অপরিসীম

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘আদর্শ চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশুদের মানস গঠনে মক্তব্য শিক্ষা একটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা। সবাহী মক্তব শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় যারা উত্তীর্ন হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি অভিভাবক ও শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানাই।’

 

 

 

তিনি শনিবার (২৯ মার্চ) বিয়ানীবাজারের ১নং আলীনগর ইউনিয়নের সাবাহী মক্তব শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

বোর্ডের সাধারণ সম্পাদক  মাওলানা জামাল আজাদ খানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফয়সল চৌধুরী আরও বলেন, ‘আজকের শিশুরাই আগামীতে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। তারাই দেশকে এগিয়ে নিবে। সুতরাং তাদের ইতিবাচক মানসিকতা গঠনের বিষয়টি সবসময় অগ্রাধিকার দিতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবাহী মক্তব শিক্ষাবোর্ডের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবুল হাসনাত, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রব, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারি মাওলানা বিলাল আহমদ, চন্দরপুর জিন্দাপীর জামে মসজিদের মোতাওয়াল্লী কিবরিয়া আহমদ, চন্দগ্রাম জামে মসজিদের সহকারী মুতাওয়াল্লী আবুল কাশেম দুলাল, ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, ইউপি সদস্য মামুন আহমদ মামুন, চন্দ্রগ্রাম কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সাবাহী মক্তব শিক্ষা বোর্ড ১নং আলীনগর ইউনিয়ন শাখার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রায়হান আহমদ চৌধুরী, ১নং আলীনগর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা হাফিজ নুরুল আমিন, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক  শাহেদ আহমদ চৌধুরী, হাফিজ মাও. আব্দুল্লাহ খালেদ, মাওলানা নাবিল আহমদ খান, মাও. ফারুক আহমদ, এনামুল হাসান মিসুমাসুদ রানা সুহেল, মুর্শেদুর রহমান চৌধুরী পলু প্রমুখ।

মুনাজাত পরিচালনা করেন সাবাহী মক্তব শিক্ষাবোর্ড ১নং আলীনগর ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও রামধা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউছুফ আহমদ খাদিমানী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031