ধর্মপাশায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

ধর্মপাশায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের কার্য নির্বাহী সদস্য মোঃ খোকা ওরপে রাহিনুল মিয়াকে  গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বেখুইজুড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহিনুল একই গ্রামের রাশিদ মিয়ার পুত্র।

 

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনামুল হক বলেন, পাইকুরাটি ইউনিয়নের বেখইজুরা এলাকা হইতে অভিযান চালিয়ে খোকা ওরফে রাহিনুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে । আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031