সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দেশ বিদেশের কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ র্পোটাল লন্ডন বাংলা নিউজ ডট নেট এর সকল পাঠক, দর্শক, সংবাদ কর্মী ও শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা সহ সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলা নিউজ ডট নেট এর সম্পাদক মন্ডলীর সভাপতি জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া লন্ডন বাংলা টিভির চেয়ারম্যান শিপন আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় লন্ডন বাংলা নিউজ ডট নেট এর সম্পাদক মন্ডলীর সভাপতি শিপন আহমদ বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর। সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসা ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে।
ঈদ উল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদুল ফিতর সবার মধ্যে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে।
বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে। এবারের ঈদে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।
বিজ্ঞপ্তি