সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দেশের জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যসহ ওসমানীনগর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিশ্বের সকল মুসলিম উম্মহের প্রতি পবিত্র ঈদদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী।
হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে। এ বছর দেশের মানুষ এমন একটি সময় ঈদ উদযাপন করছে, যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক। ঈদ সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার সেতু গড়ে তোলে। আমরা একত্রে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে তৎপর হই এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসি।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সিলেটের কোটি মানুষের নেতা .এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। দীর্ঘ ১ যুগের উপরে সিলেটের মানুষের মনে ঈদের আমেজ নেই। তাই আগামী ঈদ উল আযাহার পূর্বেই এম.ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়ার দাবি জানাই।