সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
ডেবিল হান্ট অপারেশনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছোয়াব আলীকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ছোয়াব আলী সাবেক পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নানের সহচর আইনজীবী শফিকুল ইসলামের বাবা।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছোয়াব আলীকে তাঁর নিজ বাড়ি উপজেলার পাথারিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী আকরাম আলী বলেন, ছোয়াব আলীকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।