ওসমানীনগরে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

ওসমানীনগরে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে এক সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনার বন হাওরের পাশ থেকে মুজাহিদ আহমদ(২৭) নামের ওই সবজী বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খুজগীপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র মুজাহিদ আহমদ বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর গভীর রাত হওয়ার পরও বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে স্থানীয়রা খুজগীপুর গ্রামের পাশে কোনার বন হাওরে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় মুজাহিদ আহমদের লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে প্রেরণ করে।

 

লাশ উদ্ধারকারী ওসমানীনগর থানার এস আই শফিক আহমদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930