মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

 

 

 

গ্রেপ্তাকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। শোভন মেহেরপুর পৌর এলাকার ক্যাশব পাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয়খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে।

 

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।

 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031