ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত এক ও আহত ১৫

প্রকাশিত: 2:15 PM, April 6, 2025

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত এক ও আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক ::

ভারতের ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন। রবিবার সকালে রাজ্যের ভুবনেশ্বরের উত্তরচকে দুর্ঘটনার শিকার হয় বাসটি।

 

 

 

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

 

ওড়িশা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই তীর্থযাত্রী কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন।

 

 

 

বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন।

 

জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি উলটে যায়।

 

আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে।

 

 

দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30