ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের দুটি ঘটনায় মামলায় জড়িত, গ্রেপ্তার ৪৯

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের দুটি ঘটনায় মামলায় জড়িত, গ্রেপ্তার ৪৯

লন্ডন বাংলা ডেস্ক ::

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বিবৃতিতে বলা হয়েছে, সহিংস ও অবৈধ ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি বলে মনে করছেন কর্তৃপক্ষ।

 

এ পর্যন্ত অন্তত ৪৯ জনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। দায়ীদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

এতে বলা হয়, ‘দায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে একাধিক স্থানে অভিযান চালিয়েছে। সেই সঙ্গে বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না সব অপরাধীকে গ্রেপ্তার করা যায়।’

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি, যারা এই তদন্তে সহায়ক কোনো তথ্য দিতে পারেন, তারা যেন এগিয়ে আসেন। একত্রে আমরা নিশ্চিত করতে পারি যে যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা আইনের আওতায় আসবেন।’

 

এর আগে গতকাল দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন-বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়াসহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

 

পরে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে নিজ বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031