ইয়াংওয়ানের চেয়ারম্যানকে নাগরিকত্ব দিলো বাংলাদেশ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

ইয়াংওয়ানের চেয়ারম্যানকে নাগরিকত্ব দিলো বাংলাদেশ

লন্ডন বাংলা ডেস্ক ::

দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) প্রদান করেছে বাংলাদেশ সরকার। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৫’-এ তার হাতে বাংলাদেশের পাসপোর্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।

 

এর আগে গতকাল মঙ্গলবার, ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন কিহাক সাংয়ের নেতৃত্বে আসা দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল। তারা বাংলাদেশে বৃহৎ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। কোরীয় ব্যবসায়ী প্রতিনিধিদলে বস্ত্র ও তৈরি পোশাক, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন। এরও আগে, গত সোমবার তারা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন।

 

আশির দশকে বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে ৭৮ বছর বয়সী কিহাক সাং ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশের শিল্পের সঙ্গে নিজের জীবনের অর্ধেকের বেশি (৪৫ বছর) কাটিয়েছেন তিনি। বাংলাদেশের শিল্পখাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ের অবদানের জন্য তাকে এই সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হলো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031