আরও একটি রাজনৈতিক দল পেল নিবন্ধন, প্রতীক রকেট

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

আরও একটি রাজনৈতিক দল পেল নিবন্ধন, প্রতীক রকেট

লন্ডন বাংলা ডেস্ক ::

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামের একটি দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নিবন্ধন পেয়ে বিএমজেপি প্রেসিডেন্ট বলেন, ‘২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে ওই সময় নিবন্ধন পাইনি। বাছাইয়ে আমরা ছিলাম। দু’টি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই। আজকে কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেলাম। আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে যাচ্ছি।’

 

সুকৃতি কুমার মন্ডল বলেন, ‘(দেশে) ৩ কোটির মতো মাইনরিটি (সংখ্যালঘু) সম্প্রদায়ের মানুষ আছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট।’

২০১৭ সালে আত্মপ্রকাশ ঘটে বিএমজেপির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি আবেদন করলেও বাছাই পর্ব পার হতে পারেনি। পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয় দলটি। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বিএমজেপিকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

 

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পর আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি),নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে ইসি। এরপর এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর বিএমজেপি নিবন্ধন পেল। এর ফলে দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫০-এ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031