পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই ,গ্রেপ্তার ৪

প্রকাশিত: 5:23 PM, April 9, 2025

পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই ,গ্রেপ্তার ৪

লন্ডন বাংলা ডেস্ক ::

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে মো. শহিদ মিয়া নামে আটক এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

 

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। শহিদ মিয়া ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

 

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ওই ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলন মিয়ার ছেলে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১) ও ইমন মিয়া (২৯)।

 

 

থানা সূত্রে জানা গেছে, শহিদ মিয়ার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ভাটেরা রাবার বাগান এলাকায় শহিদ মিয়াকে আটক করতে গেলে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাদেক মিয়া আহত হন। পরে তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

 

 

মামলার পর রাতেই কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশের একটি দল ভাটেরার কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

 

ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি শহিদ মিয়াসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031