ধর্মপাশায় ডেবিল হান্টের মাধ্যমে শ্রমিকলীগ নেতা মোশাররফ হাসান গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

ধর্মপাশায় ডেবিল হান্টের মাধ্যমে শ্রমিকলীগ নেতা মোশাররফ হাসান গ্রেপ্তার

প্রতিনিধি/ ধর্মপাশা ::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নাশকতার প্রস্তুতির অভিযোগে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান নামে একজনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্মপাশা পূর্বপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

জানা যায়, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মোশাররফ হাসানকে গ্রেপ্তার করা হয়।

 

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031