দীপু মনি ও তার স্বামীর ২২ ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

দীপু মনি ও তার স্বামীর ২২ ব্যাংক হিসাব জব্দ

লন্ডন বাংলা ডেস্ক ::

৬ কোটি টাকার অধিক থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ১৮টি এবং তার স্বামী তাওফিক নেওয়াজের ৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

 

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

দুদকের পক্ষে পৃথক দুটি আবেদনে ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।

দীপু মনির ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে বলা হয়, ডা. দীপু মনি, তৈমুর নাওয়াজ ও জাওয়াদুর রহিম ওয়াদুদ নামীয় অ্যাকাউন্টসমূহের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমান অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।

 

তার স্বামীর অবরুদ্ধের আবেদনে বলা হয়, তাওফিক নেওয়াজের ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেন হয়েছে। অস্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাবসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক।

 

গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দিপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930