ওসমানীনগরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

ওসমানীনগরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে(১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ৪দিন পর অভিযুক্ত ধর্ষকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

 

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহমতপুর গ্রামের এমলাক আহমদের পুত্র জীবন আহমদ(১৮)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল গভীর রাতে রহমতপুর গ্রামের জীবন আহমদ ভিকটিমের পরিবারের সদস্যদের অনুপস্তিতে বসত ঘরে প্রবেশ করে জোড়পূর্বক কয়েক দফা ওই শিক্ষার্থীকে ধর্ষন করে পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই কিশোরী তার ফুফুকে বিস্তারিত জানালে চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে কিশোরীর পরিবার ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণের অভিযোগে জীবন আহমদকে গ্রেতার করে থানায় নিয়ে আসে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্তা গ্রহন করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031