ধর্মপাশায় মোটরসাইকেল দূর্ঘটনায়, নিহত ১

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

ধর্মপাশায় মোটরসাইকেল দূর্ঘটনায়, নিহত ১

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের সামনের সড়কে বুধবার সকালে মোটরসাইকেল দূর্ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।

 

তিনি রাজাপুর গ্রামের মৃত ইউনুস মুন্সির ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে রফিকুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে হাওরে জমি দেখতে বের হন।

 

এসময় বাড়ির সামনে সড়ক পাড় সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

ময়মনসিংহে নেওয়ার সময় শ্যামগঞ্জ বাজারের কাছে গেলে তিনি মারা যান পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজাপুর গ্রামের বাসিন্দা সোহেল তালুকদার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930