সিলেটে তৈরি হলো হ্যান্ড স্যানিটাইজার

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

সিলেটে তৈরি হলো হ্যান্ড স্যানিটাইজার

ডেস্ক রির্পোটঃঃ
সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন রাইজ স্কুল’র নিজস্ব ল্যাবে তৈরি হলো এক হাজার বোতল জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার। সিলেটে হ্যান্ড স্যানিটাইজার ক্রয়ক্ষমতার বাইরের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে স্কুলের সাইন্স ডিপার্টমেন্টের প্রধান মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্বাবধানে এগুলো তৈরি হয়েছে।

 

জানা গেছে, প্রাণঘাতি করোনাভাইরারেস প্রাদুর্ভাব রুখতে সিলেটে ক্রয়ক্ষমতার বাইরের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে সিলেট নগরীর সুবিদবাজারে অবস্থিত ‘রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন রাইজ স্কুল’-এর নিজস্ব ল্যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)-এর ফর্মুলায় ১০০ মি.লি. পরিমাণের ১০০০ বোতল জীবাণুনশক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে।

 

আজ রবিবার (২৯ মার্চ) সকালে স্কুলের সাইন্স ডিপার্টমেন্টের প্রধান মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্বাবধানে এগুলো তৈরি হয়েছে।হ্যান্ড সেনিটাইজার তৈরির সময় উপস্তিত ছিলেন রাইজ স্কুলের ল্যাব টেকনিশিয়ান আকরাম হোসেন ইমন, জনসংযোগ কর্মকতা ইফতি সিদ্দিকী অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

স্কুল কর্তৃপক্ষ জানান, এই স্যানেটাইজারগুলো আগামীকাল (সোমবার) থেকে সিলেট শহর ও শহরতলির বিভিন্ন স্থানে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এগুলো বিতরণ করা হবে। উল্লেখ্য, রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন রাইজ স্কুল’ সিলেটের একমাত্র ক্যামব্রিজ স্কুল ও বাংলাদেশের একমাত্র কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশানাল স্কুল কর্তৃক স্বীকৃত স্কুল।

Spread the love

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728