আজমিরীগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫

আজমিরীগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে বসতঘর পুড়ে ছাই

লন্ডন বাংলা ডেস্ক ::

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে নিঃসন্তান মালতী রানী গোপ  ও মনধীর গোপ নামে দুইজনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া উত্তরহাটী গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুষ্ঠানিক ৭টায় উপজেলার  জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া উত্তরহাটী গ্রামের বাসিন্ন্দা মৃত ঠাকুরচাঁন গোপের স্ত্রী মালতী রানী গোপের বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় আগুন মালতী রাণী ও মনধীর গোপের থাকার বসতঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে এসে পার্শ্ববর্তী পুকুর ও নলকুপ থেকে পানি এনে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়৷

 

বিষয়টি জানার পর  আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডলকে সাথে নিয়ে ঘঠনাস্থল পরিদর্শন করেন।
 

আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি৷

 

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদেরকে শুকনো খাবার প্রদান করা হয়েছে এবং ক্ষতিপূরণ সহায়তার জন্য তাদের আবেদন করার জন্য বলা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031