চট্টগ্রাম যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫

চট্টগ্রাম যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার ৫

লন্ডন বাংলা ডেস্ক ::

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, সকালে আট থেকে দশজন যুবক বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঝটিকা মিছিলের পর সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলেন দিদারুল আলম (৩৩), আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মো. জুয়েল (২৮) ও মো. সুমন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে নগরের বহদ্দারহাট এলাকায় নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে আট থেকে ১০ জন একটি বিক্ষোভ মিছিল বের করে। এরমধ্যে পরে ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন মামলার আসামি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031