করোনা নিয়ে গুজব: লিফলেট বিতরণের সময় গ্রেফতার-৬

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

করোনা নিয়ে গুজব: লিফলেট বিতরণের সময় গ্রেফতার-৬

লন্ডন বাংলা ডেস্কঃঃ

‘মুসলমানদের জন্য করোনা ভাইরাস কোন আতঙ্কের কারণ নয়, বরং কাফিরদের প্রতি চরম আযাব-গজব’ এই শিরোনামের লিফলেট বিতরণের সময় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- মো. আওকাত হোসাইনকে (৫৩), মো. ফেরদাউস হাসান টিটু (২৫), মো. তাওহিদুল ইসলাম (২৫), মো. মুসলিম উদ্দিন (২৩), মো. মফিজুল ইসলাম (২০) ও মো. ফরিদ হোসেন (২০)।

 

এ সময় তাদের কাছ থেকে লিফলেট ও তাদের বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, মোট ৩২টি পিকআপ ভ্যানে করে ঢাকা শহরে এই লিফলেট বিতরণ করছিলেন।

 

ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম বলেন, পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যায় মো. আওকাত হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে লিফলেট বিতরণের সময় হাতেনাতে আটক করে। পরে তথ্যের ভিত্তিতে বাকী পাঁচজনকে রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে আটক করা হয়।

 

লিফলেট বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, জব্দ লিফলেটে করোনা ভাইরাস নিয়ে যেসব কথা লিখা আছে যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া এগুলো ছোঁয়াচে রোগ বিস্তারের পক্ষে সহায়ক।

 

তিনি আরো জানান, এক পাতার লিফলেটে বলা হয়েছে, ‘ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে কিছু নেই। ছোঁয়াচে রোগ বিশ্বাস করা হারাম, কাট্টা কুফরি ও শিরকির অন্তর্ভুক্ত।’গ্রেফতাররা পুলিশকে জানিয়েছেন, ‘রাজারবাগী হুজুর’ নামে এক ব্যক্তির প্ররোচনায় তারা এমন প্রচারণা করছিলেন।

 

এ ঘটনায় জীবন বিপন্নকারী মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন বিদ্বেষমূলক কাজের জন্য এবং জন উপদ্রব সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় দুটো মামলা করা হয়েছে।

 

সূত্র: ডিএমপি নিউজ

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031