সিলেট |
প্রকাশিত: 11:35 PM, May 20, 2025
লন্ডন বাংলা ডেস্কঃঃ
জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সিলেটের বালাগঞ্জ উপজেলার ৫ যুবদল নেতা স্থান পেয়েছেন।
তার হলেন, সহ সভাপতি শাহ জাহান আলম, সহ-সভাপতি মোঃ নুনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, রিজিওনাল-জোন ৩ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
যুক্তরাজ্য যুবদলের নব-গঠিত কমিটির প্রচার সম্পাদক শিপন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।