সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
“সুস্থ শরীর, সুন্দর ভবিষ্যৎ – পুষ্টিই আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালন ও পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাঈনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত,উপজেলা পানিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ছানাউল হক সানি, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনহার মিয়া,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।
পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এম.টি এপি.আই নিউটন ধরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃস্বাস্থ্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। বক্তৃতায় জানানো হয়, পুষ্টিহীনতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত উদ্যোগই পারে স্থায়ী পরিবর্তন আনতে।
পরে একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিন করে।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহজুড়ে ওসমানীনগরে নানা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । তার মধ্যে পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান ও শিশুদের জন্য বিশেষ পুষ্টি ক্যাম্পসহ জনসচেতনতা মূলক সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের কথা জানান আয়োজকরা।