সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হল- স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (৭) ও তার আপন ছোট ভাই নবিউর রহমান (৪)। তারা বরাব্দা গ্রামের আরজু মিয়ার সন্তান। (৩১ মে) শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- সাদিয়া ও নবিউরসহ কয়েকজন শিশু পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরের পানি পরে তলিয়ে যায়। পরে স্থানীয়লোকজন বিষয়টি আচ করতে পেরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার লোকজন তাদেরকে শেষ বারের মতো দেখতে আরজু মিয়ার বাড়িতে জড়ো হচ্ছেন।
চুনারুঘাট থানার ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করেন।