জাতীয় পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে গোলাপগঞ্জের উমর সিদ্দিক

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

জাতীয় পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে গোলাপগঞ্জের উমর সিদ্দিক

মোহাম্মদ আব্দুল কুদ্দুছ/গোলাপগঞ্জঃঃ

সিলেট বিভাগীয় পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উমর সিদ্দিক প্রথম স্থান অর্জন করেছে।

 

১ জুন রবিবার উমর সিদ্দিক জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ঢাকায় মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অংশগ্রহণ করবে। সে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও খাটকাই গ্রামের আবু বাক্কর ও নাছিমা বেগমের পুত্র।

 

সে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031