জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল ও সভা

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল ও সভা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির প্রতিষ্ঠা
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকীকে ঘিরে অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকাম্বা পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত সভায় ভার্চুয়্যালী অংশ গ্রহন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

 

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি।

 

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহিদ জিয়া কেবল একজন রাষ্ট্র প্রধান ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার অগ্রদূত। তার আত্মত্যাগ জাতিকে অনুপ্রেরণা দেয়। তার আদর্শ ও আত্মত্যাগের মাধ্যমে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ফল স্বরূপ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। সভায় চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নিবাচনের দাবি জানিয়ে শহিদ জিয়ার আদর্শকে সামনে রেখে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

 

সভায় বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি শাহ আলম, সারোয়ার কামাল, যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহিন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, অস্ট্রেলিয়া যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবদল নেতা শরিফুল ইসলাম শিবলী, বুয়েট ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্না, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মুরাদ হোসেন, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের সংগঠক হাছনা হেনা প্রমুখ। দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলায়াত ও দোয়া পরিচলনা করেন অস্ট্রেলিয়া বিএনপির ধর্মবিষক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।

 

এছাড়া একই দিনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড ও তাসমানিয়র শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী। দোয়া মাহফিল শেষে অনাড়ম্বর সভায় অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির ব্যাক্তিবর্গ ও তাদের পারিবারের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

 

দোয়া মাহফিল ও সভার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমির স্বদেশ প্রত্যাবতন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেন নেতা-কর্মীরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031