লন্ডন বাংলা‘র সম্পাদক মন্ডলীর সভাপতি শিপন আহমদের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২৫

লন্ডন বাংলা‘র সম্পাদক মন্ডলীর সভাপতি শিপন আহমদের ঈদ শুভেচ্ছা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দেশ বিদেশের প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল https://www.londonbanglanews.net/ এর পাঠক, শুভান্যুধায়ী, বিজ্ঞাপনদাতা,কর্মরত সকল প্রতিনিধিসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলা ডট নেট এর সম্পাদক মন্ডলীর সভাপতি শিপন আহমদ ।

 

এক বার্তায় তিনি বলেন, ঈদ-উল আযাহা আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ ঈদ-উল আযহা আমাদের ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য তার উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেওয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তাই পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

 

তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,  ঈদুল আজহা ত্যাগের মহিমা, খুশি ও আনন্দের অমিয় ধারা। পবিত্র ঈদ সমাজের সব ভেদাভেদ ও সীমানা মুছে দিয়ে মানুষে মানুষে মহামিলন ঘটায়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াতে হবে।

 

উৎসবের মাহেন্দ্রক্ষণে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে শুভেচ্ছা বার্তায় ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930