সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৫
যুক্তরাজ্য প্রতিবেদকঃঃ
যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া সিলেটের ওসমানীনগর উপজেলার যুবদল নেতাদের নিয়ে মত বিনিময় সভা ও নৈশভোজের আয়োজেন করা হয়েছে। (৯জুন) সোমবার রাতে ইস্ট লন্ডেনের একটি অভিজাত রেস্টুরেন্টে উন্মুক্ত আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।উন্মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদেলের সহ-সমাজ কল্যান সম্পাদক -আব্দুল হাকিম জিলু।
সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি-আখতার আহমদ শাহিন, শানুর মিয়া, আব্দুল খয়ের, সুপান আহমদ, যুগ্ম সম্পাদক -নুরুল আলী রিপন, মিয়া মো: জামিল, সহ-সাধারণ সম্পাদক-জামিল হুসেন খাঁন, তারেক আল-জুবায়ের, এমরান আহমদ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক -শিপন আহমদ, সমাজ কল্যান সম্পাদক -মিফতাউর রহমান জাহান, , ক্রিড়া সম্পাদক -সাইফুর রহমান,সিনিয়র সদস্য-ইশতিয়াক আহমদ।
নৈশভোজ শেষে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারন সম্পাদক বাবর চৌধুরী কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে দেশে মানুষ সংগ্রাম করছে, গনতন্ত্র ফেরাতে আন্দোলনে ঝড়েছে তাজা প্রাণ, গুম হয়েছেন এম.ইলিয়াস আলীর মত অনেক ত্যাগী নেতা। কারণ গণতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্যেই রয়েছে প্রকৃত জনকল্যাণ। আওয়ামী লীগ সরকার গনতন্ত্রকে একনায়কতন্ত্রে রূপান্তিরিত করেছিল। যার ফলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দলের নেতাকর্মীদের রেখে পালিয়ে যান দল প্রধান শেখ হাসিনা। স্বৈরাচার সরকার যেভাবে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে, আমরা বাংলাদেশে আর এই পরিবেশ দেখতে চাই না। বিএনপির চেয়ারপর্সন খালেদা জিয়া দেশপ্রেম-গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপস করেননি। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আপস করবেন না। তারেক রহমানের হাত ধরেই উন্নয়ণ হবে বাংলাদেশের।
যুক্তরাজ্য যুবদলে ওসমানীনগর উপজেলার ১৬ জন স্থান পাওয়ায় যুক্তরাজ্য যুবদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আরো বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত ওসমানীনগরের জাতীয়তাবাদী যুব সমাজ, বিশেষ করে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ যারা ইতিমধ্যে যুক্তরাজ্য গমন করেছেন তাদের নিয়ে একটি প্লাটফর্ম গঠন ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ ভাবে (ওসমানীনগর-বিশ্বনাথ) সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদির লুনার হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ওসমানীনগরের প্রত্যন্ত অঞ্চলে পৌছে দিকে কাজ কারার আহবান জানান।

