হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত কয়েছ মিয়া গ্রেফতার

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৫

হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত কয়েছ মিয়া গ্রেফতার

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলায় বৃদ্ধ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত কয়েছ মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

কয়েছ মিয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

 

 

গত ২ জুন ওসমানীনগর থানায় মোবারকপুর (গুজাতলী) গ্রামের আব্দুর রশিদের উপর অর্তিক হামলার ঘটনায় তার ছেলে লুৎফুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে কয়েছ মিয়াকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

 

মামলার প্রধান অভিযুক্ত কয়েছে মিয়া ছাড়াও মাবারকপুর(গুজাতলী) গ্রামের আব্দুল গনি মন্টু মিয়ার ছেলে সমছু মিয়া (৫৫), জিলু মিয়া( ৫৮) ,সমছু মিয়ার ছেলে তামিম আহমদ (২৫), জিলু মিয়ার ছেলে আবির আহমদ (২৩), নাছিম আহমদ (২১) কে অভিযুক্ত করা হয়।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মে দুপুর ২ টার দিকে মামলার বাদী লুৎফুর রহমানের পিতা আব্দুর রশিদ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার উপর অতর্কিত আক্রমণ চালায় অভিযুক্তরা। এসময় আব্দুর রশিদ গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন।

 

মামলার বাদি লুৎফুর রহমান বলেন, সম্প্রতি কয়েছ আহমদের ভাই চিহ্নিত ডাকাত তোফায়েল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে কয়েছ মিয়াকেও নাকি গ্রেফতার করা হয়েছে। এলাকায় তারা প্রতিনিয়িত নানা অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছে। পঞ্চায়িত কবরস্থানের উপর দিয়ে রাস্থ সংক্রান্ত বিষয় নিয়ে তারা আমার পরিবারের ক্ষতি সাধনে লিপ্ত। মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

 

ওসমানীনগর থানার এস আই. নিকেশ চন্দ্র দাশ কয়েছ মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চত করে বলেন, আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া বলেন, মারামারি মামলার ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তি থানা হেফাজতে রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031