নবীগঞ্জের আউশকান্দিতে ভোর রাতে চুরি

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫

নবীগঞ্জের আউশকান্দিতে ভোর রাতে চুরি

বুলবুল আহমেদ, নবীগঞ্জঃঃ

ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে ভোর রাতে কয়েকটি দোকানে ট্রাক নিয়ে অজ্ঞাত চুর চক্র হানা দিয়ে ব্যার্থ হয়ে ফাতেমা মাইকের দোকানে ডুকে মালামাল নিয়ে যায়। 

 

জানাযায়, উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে পাহারাদার থাকা অবস্থায় গত ৪/৬/২০২৫ইংরেজী রাত অনুমান সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় আউশকান্দি হীরাগঞ্জ মধ্যে বাজার ডাচ বাংলা ব্যাংকের পাশে ফাতেমা মাইকের মালিক হাসান আহমদ চৌধুরী দোকান ভালাবদ্ধ করে চলে যান। পরদিন ৫/৬/২০২৫ইংরেজী বিকাল ৪টার দিকে দোকান খুলতে এসে দেখেন ভালা ভাঙ্গা! এতে দোকানের সাটার খোলে দেখেন, দোকানের মালামাল এলোমেলো।

 

এতে, ৭টি মাইকের ব্যাটারি, ৭টি ইউনিট, ৫টি মাইকের মেশিন, ৪টি সেটাআপ ও মাইক্রোফোন ৩সেট সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এর পূর্বে পূর্ব বাজার আজমান এর দোকানের তালা ভাংলেও ভিতরে প্রবেশ করতে পারেনি, কারণ সেই দোকান কয়েকবার চুরি হওয়ায় দোকানের মালিক সাটারের ভিতরে বড় কেসি গেইট লাগায়। এ কারণে সেই দোকানে ডুকতে না পারায় তারা চলে যায় ভিতর বাজারের দিকে।

 

মধ্যে বাজার খয়ের মিয়ার স্টিলের দোকানে হানা দিলেও কিছু নিতে পারেনি। ঐ দিন রাতে বাজার পাহারাদার ছিল, লুৎফুর, আবদাল, ওলি ও মিজান ছিল।

 

এ ব্যাপারে দোকান মালিক বাজার ব্যবসায়ী সভাপতি ও সাধারন সম্পাদককে বিষয়টি অবগত করলে তারা বাজারের সিসি ক্যামেরা চেক করে দেখা দেখেন, নাম্বার বিহিন ৩টি ট্রাক দিয়ে কয়েকজন চুর তা নিয়ে যাচ্ছে পশ্চিম বাজার বিশ্বরোডের দিকে। এরপর গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক হাসান চৌধুরী।

 

এ ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আসলে বিষয়টি খুব দুঃখজনক। এ ব্যাপারে একটি অভিযোগ থানায় দেয়া হয়েছে। আমরা আইনের প্রতি শদ্ধাশীল, তাই দেখি প্রশাসন কি করে।  এ সকল চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে নানান আতংক বিরাজ করছে। 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930