তাহসিনা রুশদির লুনার সাথে ভার্চুয়ালী সভায় যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতৃবৃন্দ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫

তাহসিনা রুশদির লুনার সাথে ভার্চুয়ালী সভায় যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতৃবৃন্দ

শিপন আহমদ/যুক্তরাজ্যঃঃ

বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদির লুনার ভার্চুয়ালী সভা করেছেন যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পাওয়া ওসমানীনগরের নেতৃবৃন্দ। ভার্চুয়ালী সভায় সম্প্রতি নবগটিত যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে স্থান পাওয়া ওসমানীনগর উপজেলার ১৬ জনকে অভিনন্দন জানান তাহসিনা রুশদির লুনা।

 

সভায় যুক্তরাজ্য যুবদলের নব নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি-আখতার আহমদ শাহিন, সহ সভাপতি আব্দুল খয়ের, সহ সভাপতি সুপান আহমদ, সহ সভাপতি মুদাচ্ছির খান, সিনিয়র সদস্য-সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমদ,যুগ্ম সম্পাদক -নুরুল আলী রিপন, যুগ্ম সম্পাদক মিয়া মো: জামিল, সহ-সাধারণ সম্পাদক-জামিল হুসেন খাঁন, সহ-সাধারণ সম্পাদক তারেক আল-জুবায়ের, সহ-সাধারণ সম্পাদক এমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক -শিপন আহমদ, সমাজ কল্যান সম্পাদক -মিফতাউর রহমান জাহান, সহ সমাজ কল্যান সম্পাদক আব্দুল হাকিম জিলু, ক্রিড়া সম্পাদক -সাইফুর রহমান।

 

ভার্চুয়ালী অনুষ্টিত প্রানবন্ত মতবিনময় সভায় প্রধান অথিতি তাহসিনা রুশদির লুনা প্রথমেই নব-নির্বাচিত যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতৃবৃন্দসহ  যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরিকে ওঅভিনন্দন  শুভেচ্ছা জানান।

 

তাহসিনা রুশদীর লুনা গুরুত্বপূর্ণ বক্তব্যে আগামী নির্বাচনকে সামনে রেখে ওসমানীনগরের প্রবাসী যুবসমাজের সকলের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রধান করেন। ওসমানীনগরের যারা যুক্তরাজ্য যুবদলের নতুন কমিটিতে অন্তৰ্ভুক্ত হতে পারেননি তাদেরকে যাতে তাদের নিজ নিজ শহরে আঞ্চলিক শাখা কমিটিতে অন্তর্ভুক্ত করা যায় সেদিকে খেয়াল রাখতে বলেন।

 

তিনি আরও বলেন, যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের এই ১৬ জনের সাথে অন্যান‍্য যারা ইউ‘কেতে যুবদলের সাথে সম্পৃক্ত  কিন্তু  দলের পদ-পদপদবী অন্তরভূক্তি নেই  বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন সাবেক ছাত্র নেতৃবৃন্দদের কথা উল্লেখ করে বলেন, তাদেরকে সম্পৃক্ত করে ওসমানীনগরের যুবসমাজের একটি শক্তিশালী প্লাটফর্ম গঠন করার পরামর্শ প্রধান করেন । একই সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে যদি সম্ভব হয় ওসমানীনগরের প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক প্রবাসী যুবসমাজের একেকটি কমিটি তৈরী করারও পরামর্শ প্রদান করেন ।

 

মতবিনিময় সভায় বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ সহ বিভিন্ন ব্যক্তিগত মতামত প্রকাশ করেন।  সেইসব মতামতকে আমলে নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক ভিবিন্ন দিকনির্দেশনা প্রেরণ করেন তাহসিনা রুশদির লুনা। যা পর্যায়ক্রমে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে  বলেও জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের নেতৃবৃন্দরা।

 

 

সভা শেষে হোয়াটস অ্যাপ গ্রূপের এডমিন যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক এমরান আহমদ ও প্রচার সম্পাদক শিপন আহমদ কে সিনিয়রদের পরামর্শক্রমে আগামী দুই সপ্তাহের মধ্যে যুব সমাজের সবাইকে জিজ্ঞাসাপূর্বক অত্র হোয়াটস অ্যাপ গ্রপে অন্তৰ্ভুক্ত করার কর্যক্রম সম্পন্ন করার সময় বেধে দেওয়া হয়।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930