গোয়ালাবাজার ইউনিয়নে নতুন প্রশাসক রাজীব চক্রবর্তী

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫

গোয়ালাবাজার ইউনিয়নে নতুন প্রশাসক রাজীব চক্রবর্তী

লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তীকে।

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপুস্থিতিতে সার্বিক কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য মঙ্গলবার (১৭ জুন) সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত এক আদেশে উপজেলা প্রাণিস্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তীকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়।

 

দ্বায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অর্পিত দ্বায়িত্ব পালনের জন্য ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণনের সহায়তা কামনা করেছেন ওসমানীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী।

 

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপুস্থিতিতে সার্বিক কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখতে ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসক মহোদয় গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করেছেন। আশা করছি জনসাধারণ তাদের কাঙ্খিত সেবা পাবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930