সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫
এম এ কাদির/বালাগঞ্জঃঃ
জাতীয় সংসদের সাধারণ আসন, নিম্নকক্ষ, সংরক্ষিত নারী আসন এবং সম্ভাব্য উচ্চকক্ষ, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান।
শুক্রবার ( ২০ জুন) বিকেলে সিলেটের মোগলাবাজার মৌচাক হল সেন্টারে সিলেট-৩ (বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা একাশং -) আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন আয়োজিত তৃর্ণণমূল নেতৃবৃন্দের মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত দাবী জানিয়ে বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর দেশকে দুঃশাসন ও পেশিশক্তির আওতায় রেখেছে—এমন অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান বলেন ‘জনগণের ভোটাধিকার হরণ করে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে।’ ৫ আগস্টের পর দেশে স্বৈরাচারমুক্ত একটি সম্ভাবনার সূচনা হয়েছে। তবে এখনও রাজনৈতিক পরিচয়ে সুবিধাবাদীরা অনিয়ম দুর্নীতি করে চলেছে।
অনুষ্ঠানে তিনি ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভোটাধিকার সহ জনসাধারণের বিভিন্ন মৌলিক অধিকার সুরক্ষার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত মহাসমাবেশ যোগদানের আহবান জানান। উক্ত তৃর্ণণমূল নেতৃবৃন্দের মতামত গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোগলাবাজার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস খাব্বাব ।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ,ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন,সহ সাংগঠনিক দ্বীনি সংগঠন কেন্দ্রীয় কমিটি আলহাজ্ব ইসহাক আহমদ,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আরিফুল ইসলাম শামীম,সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও সভাপতি বালাগঞ্জ উপজেলা হাফেজ নোমান আহমদ ফাহাদ,সহ-সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মোহাম্মদ আনিছুর রহমান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসিম আহমদ জাহেদ,আব্দুল হামিদ, প্রমুখ।