সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
আমেরিকা প্রবাসী গোলাপগঞ্জের মোদাব্বীর চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়েছেন। গোলাপগঞ্জ উপজেলার রনকেলী দক্ষিণভাগ নিবাসী মোদাব্বীর চৌধুরী ইছমত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। মোদাব্বির চৌধুরী সাহেব রণকেলী দক্ষিণভাগরে মরহুম মাতাব আহমদ চৌধুরী সাহেবের ছেলে। জানা গেছে, নিহত মোদাব্বীর চৌধুরী ‘গোলাপগঞ্জ সমিতি নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ট্রাষ্টিবোর্ড’র অন্যত সদস্য ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী এবং ২ ছেলে রেখে গেছেন।