সুবিপ্রবির স্থায়ী ক‍্যাম্পাস সদরে করার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

সুবিপ্রবির স্থায়ী ক‍্যাম্পাস সদরে করার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে করার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

 

শনিবার বেলা ৩ টায় উপজেলা ভূমি অফিসের সামনে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

 

উপস্থিত ছিলেন, দোয়ারাবাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন,উপজেলা জামাত নেতা সফিকুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবদল আহবায়ক এরশাদুর রহমান এরশাদ,ইউপি সদস্য মনির উদ্দিন,উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক তানবীর আহমদ,ইব্রাহিম আল মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, আমরা  অনতিবিলম্বে জেলা সদরের সুবিধাজনক স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি জানাচ্ছি।  অন্যথায় সর্বস্তরের জনগণ নিয়ে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031