সিলেট ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৫
শিপন আহমদ/যুক্তরাজ্যঃঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট মো. আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য যুবদলের নেতৃবৃন্দ।
রবিবার (২২ জুন) যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর গনমাধ্য বিজ্ঞপ্তিতে শোক বার্ত জানান।
শোকবার্তায় তারা বলেন, সিলেট আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর, প্রবীণ রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় মো. আব্দুল গফফার ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন ও মার্জিত নেতা হিসেবে পরিচিত। জিয়াউর রহমানের আদর্শ লালন করে তিনি দলের ক্রান্তিকালে বরাবরই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এডভোকেট মো. আব্দুল গফফার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি হলো।
শোকবার্তায় এডভোকেট মো. আব্দুল গফফারের রুহের মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দরা।
উল্লেখ্য: রবিবার (২২ জুন) বেলা দেড়টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।