এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে এম.আসকির আলী‘র শোক

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫

এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে এম.আসকির আলী‘র শোক

শিপন আহমদ/যুক্তরাজ্যঃঃ

প্রবীণ রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক ও  একাধিকবারের সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে গভীর “শোক ও দুঃখ প্রকাশ” করেছেন সাবেক ছাত্রনেতা এবং সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি এম.ইলিয়াস আলীর সহোদর এম.আসকির আলী।

 

যুক্তরাজ্য থেকে এক শোক বার্তায়  মরহুমের আত্মার মাগফেরা কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আব্দুল গাফফার ভাইয়ে  এই চলে যাওয়াতে মরহুমের পরিবার-পরিজনদের মত আমরাও অত্যন্ত ব্যথিত ও শোকাহত । প্রিয় গাফফার ভাইয়ের এই প্রয়াণে সিলেটবাসী হারিয়েছেন একজন যোগ্য অভিভাবক। তিনি  সিলেটের রাজনৈতিক সামাজিক এবং আইন অঙ্গনে একজন ডাকসাইটে নেতা এবং সৎ ও সাদা মনের মানুষ ছিলেন । বিভিন্ন রাজনৈতিক সংগ্রাম ও সামাজিক উন্নয়নে তাহার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

 

আব্দুল গাফফারের মৃত্যুতে সিলেটবাসী একজন নিষ্ঠাবান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে হারালো যা কিনা সিলেটের রাজনৈতিক, সামাজিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে ।

 

তিনি বলেন, পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক প্রার্থনা রইলো প্রিয় আব্দুল গাফফার ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য । মহান সৃষ্টিকর্তা জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করে তিনাকে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দিয়ে বাধিত করেন । পাশাপাশি নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31