মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত
সেলিম মিয়া সভাপতি, এনামুল হক সম্পাদক

প্রতিনিধি/বাগেরহাটঃঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার মো. আব্দুল আলীম বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

 

রবিবার বেলা ১১টায় এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক এ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, বাগেরহাট-৪ আসনে মনিটরিং টিমের সদস্য মো. খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাউন্সিল পরিচালনা মনিটরিং কমিটির সদস্য জেলা বিএনপি নেতা সরদার ওহিদুল ইসলাম পল্টু।

 

অন্যান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. মনিরুল হক ফরাজী।

 

নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া বিজয়ের পরে নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, বিজয়ের কোন আনন্দ মিছিল নয়, যারা পরাজিত হয়েছেন তারাও দলের কর্মী। সকলকে নিয়েই দলের জন্য আগামি দিনে কাজ করতে চাই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930