দোয়ারাবাজারে অবৈধ বালুবোঝাই পিকআপসহ আটক ১

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

দোয়ারাবাজারে অবৈধ বালুবোঝাই পিকআপসহ আটক ১

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ বালু বোঝাই পিকআপসহ সিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সিরাজ মিয়া উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।

 

পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) বিকাল ৪টার দিকে স্থানীয় নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার সম্মুখস্থ নরসিংপুর-নোয়ারাই পাকা সড়কের উপর থেকে অবৈধ বালুবোঝাই গাড়িসহ সিরাজ মিয়াকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক সিরাজ মিয়া জানায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নস্থ মরা চেলা নদীর দ্বীনেরটুক এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির জন্য পিকআপযোগে গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছিল।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031