জগন্নাথপুরে ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

জগন্নাথপুরে ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, গত ৭ জুলাই সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরে রাণীগঞ্জ বাজার ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের করেন মাহবুব আলম নামের এক ব্যবসায়ী।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকারের যথাযথ নিয়ম মেনে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার ওএমএস ডিলার নিয়োগ পাওয়ার আবেদন করি। কিন্তু ডিলার নিয়োগের নীতিমালা ও প্রক্রিয়া যথাযথভাবে অনুস্বরণ না করে অনিয়মের মাধ্যমে আওয়ামীলীগের দোসরকে ডিলার নিয়োগ করা হয়েছে। পরীক্ষিত আবেদনকারীদের অবমূল্যায়ন করে অনুপযুক্ত ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ করা হয়। উক্ত নিয়োগকৃত ডিলারের বিরুদ্ধে পূর্বে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে এলাকার জনগণ সঠিকভাবে ওএমএস এর সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি তদন্তপূর্বক সঠিক ও যোগ্য ডিলার নিয়োগে অনুরোধ জানানো হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ৮ জুলাই মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.সাহাব উদ্দিন জানান, ওএমএস নিয়োগ কমিটি ডিলার নিয়োগ করেছে। অভিযোগকারী মাহবুব আলমের স্থায়ী চালের দোকান রয়েছে। ওএমএস ডিলার হতে খালি দোকানঘর লাগবে। কারণ সরকারি ওএমএস এর খাদ্য মাল সব সময় বিক্রি হয় না। যখন বরাদ্দ পাবে তখন বিক্রি হবে এবং নির্দিষ্ট সময় বিক্রি করে দোকান বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে মাহবুব আলমের চালের দোকান তো বন্ধ করা সম্ভব নয়। তাই তিনি বিবেচিত হননি।

 

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওএমএস ডিলার নিয়োগ কমিটির সভাপতি মো. বরকত উল্লাহ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এতে কোন অনিয়মের প্রমাণ দাখিল করেনি। দাখিল করলে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930