আমেরিকায় করোনায় ২৪ ঘণ্টায় কেড়ে নিলো চার সিলেটীর প্রাণ

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

আমেরিকায় করোনায় ২৪ ঘণ্টায় কেড়ে নিলো চার সিলেটীর প্রাণ

লন্ডন বাংলা ডেস্কঃঃ
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় চার সিলেটীর প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস ।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই সিলেটীর মৃত্যু হয়েছে ।

 

প্রানঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে আজিজুর রহমান (৭৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন । তার দেশের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুর গ্রামে । অপরদিকে নিউইয়র্কের প্রবাসী গোলাপগঞ্জ উপজেলার রনকেলী দক্ষিণভাগ নিবাসী মোদাব্বীর চৌধুরী (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ।মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাদের দুজনের দেশের বাড়ি বৃহত্তর সিলেটে বলে জানা গেছে।

 

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার জন। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৬৪৮। এতে মৃত্যু হয়েছে ৯৬৫ জনের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930