ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি খাদে, আহত ৮

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি খাদে, আহত ৮

লন্ডন বাংলা ডেস্ক ::

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহল গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আট সেনা সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় আহতদের মধ্যে এক সেনা সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে নেওয়ার প্রস্তুতি চলছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাজশাহীর উদ্দেশে টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি গাড়ি। পথে পেছন থেকে একটি ট্রাক ওই গাড়িকে ধাক্কা দিলে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে আট সেনা সদস্য আহত হন। এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কুমার বিশ্বাস জানান, আহত সিপাহী মো. জুয়েল রানার অবস্থা গুরুতর। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। তবে ট্রাকের চালক সেনা হেফাজত রয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31