সিলেটে কাঠের গুড়োর নিচে মিললো ফুচকা

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

সিলেটে কাঠের গুড়োর নিচে মিললো ফুচকা

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। ট্রাকে করে কাঠের গুড়োর বস্তার নিচে কৌশলে পাচারকালে এই ফুচকা জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাব লিমিটেডের সামনে এই অভিযান চালানো হয়। এসময় রুপন আহমদ নামে একজনকে আটক করা হয়েছে। তিনি পেশায় ট্রাক চালক।

 

জানা যায়, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি ছোট মিনি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের উপর ১০-১২ বস্তা কাঠের গুড়ার নিচ থেকে ১ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য আনুমানিক মূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা।

 

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিধান দেব জানান, ‘কৌশলে পাচারের চেষ্টাকালে ফুচকা জব্দ করা হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31